২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অপহরণ ও ধর্ষণ মামলায় একজনের ৪৪ বছর কারাদণ্ড

শেরপুরে স্কুল ছাত্রী অপহরণ ও ধর্ষণ মামলায় বাবুল মিয়া ওরফে আনিসুজ্জামান (৩০) নামে এক যুবককে মঙ্গলবার ৪৪ বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দু বছরের সশ্রম কারাদন্ড দেয়া হয়।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2005, 04:30 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ ও ৯(১) ধারায় শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নবাবুর রহমান এই রায় দেন। মামলার অপর ছয় আসামীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণীত না হওয়ায় তাদের বেকসুর খালাস দেয়া হয়।

মামলার বিবরণে জানা যায়, ২০০০ সালে সদর উপজেলার হলগড়া ফটিয়া গ্রামের বাবুল মিয়া ওরফে আনিসুজ্জামান ও তার সহয়োগীরা একই গ্রামের আব্দুর রফিকের কন্যা  কাটিয়ামারী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রীকে (১৮) অপহরণ করে ধর্ষণ করে।

এ ব্যাপারে কিশোরীর পিতা বাদী হয়ে শেরপুর থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শেষে সাত জনকে আসামী করে  চার্জশিট দেয়।

আদালত ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্র পক্ষে এপিপি আবু জার গাফফারী ও আসামী পক্ষে এডভোকেট মোখলেসুর রহমান আকন্দ মামলা পরিচালনা করেন।