২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ডাকাতি

ক্যাম্পাসের একটি অফিস এবং ব্যাংকে সোমবার রাতে রহস্যজনক ডাকাতি হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Mar 2005, 04:07 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কে বা কারা অগ্রণী ব্যাংক জা.বি.শাখা এবং কম্পট্রোলার অফিসের জানালার গ্রিল ভেঙ্গে ঢুকে বিভিন্ন জিনিস তছনছ করে। তারা কম্পট্রোলার অফিসের একটি আলমারি, ফাইল কেবিনেট, লোহার সিন্দুক এবং ব্যাংকের ভল্টসহ ব্যবস্থাপকের ফাইল কেবিনেট ভাংচুরের চেষ্টা করে। তবে কোনও মালামাল এবং নগদ অর্থ খোয়া যায় নি বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়।

খবর পেয়ে সাভার থানা পুলিশ এবং অগণী ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাগণ ঘটনাস্থল পরিদর্শন করেন।

সেখান থেকে পাঁচটি ছেনি, একটি কাঁচি, দুটি স্ক্রু ডাইভার, বাটালী ও গামছা উদ্ধার করা হয়। 

রহস্যজনক এ ঘটনা ক্যাম্পাসের একটি সংঘবদ্ধ চক্র ঘটিয়েছে বলে পুলিশ কর্মকর্তাগণ জানান।

এ ব্যাপারে সাভার থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়।