নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহশিক্ষকের মৃত্যু
নোয়াখালী সদর থানার কাদির হানিফ ইউনিয়নে মঙ্গলবার বেলা ১১ টায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোজাম্মেল হোসেন মামুন (২২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সুধারাম থানা পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৈদ্যুতিক লাইন থেকে বাড়িতে অবৈধ সংযোগ নেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহশিক্ষক মামুন ঘটনাস্থলেই মারা যায়।
সুধারাম থানায় এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলা হয়েছে।
