রংপুর-কুড়িগ্রাম মহাসড়ক র্দুঘটনায় ৩ জন নিহত
রংপুর-কুড়িগ্রাম মহাসড়কে মঙ্গলবার সকাল আটটায় এক সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত ও ১৫ জন আহত হয়। কুড়িগ্রাম থেকে যাত্রীবাহী একটি বাস রংপুর যাওয়ার পথে বুরাল সেতুর কাছে দুর্ঘটনায় পতিত হলে এ হতাহতের ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঔষধ কোম্পানীর একটি মালবাহী ভ্যানকে অতিক্রম করার সুযোগ দিতে গিয়ে বাসটি রাস্তার ধারে একটি গভীর খাদে উল্টে পড়ে। নিহতদের সকলে র্দুঘটনা কবলিত বাসের যাত্রী ছিলেন। নিহতদের মধ্যে মোসলেম (৪০), বিমল (৪০) এবং আজিজুল হক (৪২) এই ৩ জনের পরিচয় জানা গেলেও অপর নিহতের নাম এ রির্পোট লেখা পর্যন্ত জানা যায়নি। ঘটনাস্থলেই তিন জন মারা যান। একজনকে মারাত্মক আহত অবস্থায় স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করার পর মৃত্যুবরণ করেন।
আহত যাত্রীদের মধ্যে ৮ জনকে কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে এবং মারাত্মক জখম হওয়া আরো ৭ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দ্রুত স্থানান্তর করা হয়েছে। আহতদের অনেকের অবস্থাই আশংকাজনক। হাসপাতাল সূত্র জানায়, হতাহতদের অধিকাংশের বাড়ীই কুড়িগ্রাম জেলায়।
