বিল পরিশোধের জন্য মানিকগঞ্জ পৌরসভাকে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আল্টিমেটাম
পল্লী বিদুতায়ন বোর্ড (আরইবি) মানিকগঞ্জ পৌরসভাকে ২৮ লাখ টাকা বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধের জন্য আল্টিমেটাম দিয়েছে।
পৌরসভা ১৫ দিনের মধ্যে বিল পরিশোধে ব্যর্থ হলে সকল সড়ক বাতি ও পানির পাম্পের সংযোগ বিচ্ছিন্ন করা হবে।
মানিকগঞ্জ পৌরসভা জানুয়ারি পর্যন্ত সড়ক বাতি ও পানির পাম্পের বিল মোট ২৭ দশমিক ১৯ লাখ টাকা পরিশোধ করেনি। এর আগে আরইবি বিল পরিশোধের জন্য বেশ কয়েকবার নোটিশ দিলেও পৌরসভা কর্তৃপক্ষএ ব্যাপারে কোনও পদক্ষেপ নেয়নি।
অবশেষে রোববার আরইবি এ আল্টিমেটাম জারি করে।
