২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ার ডিসিকে অবাঞ্চিত ঘোষণা, অফিসে সব ধরনের কাজ বন্ধের সিদ্ধান্ত

বগুড়ার জেলা প্রশাসক রফিকুল মোহামেদকে অবঞ্চিত ঘোষণা করে তাকে আগামী বৃহ¯পতিবার বিকেলের মধ্যে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। ডিসি অফিসের কর্র্মচারীরা সোমবার এ দাবি জানায়। এ ছাড়া তারা আজ মঙ্গলবার থেকে ডিসি অফিসের সব ধরনের কাজ বয়কটের কমসূর্চি নেয়।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2005, 09:50 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

বিকেলে ডিসি অফিস চত্বরে বগুড়া কালেক্টরেট নন-গেজেটেড সরকারি কর্মচারী কল্যাণ সমিতির এক প্রতিবাদ সভায় সংগঠনের সভাপতি সেকেন্দার আলী এই ঘোষণা দেন। অন্যথায় বৃহত্তর কর্মসূচী ঘোষণা করা হবে বলে হুশিয়ারী উচ্চারণ করা হয়।

সভায় শনিবার থেকে ডিসিকে অফিসে ঢুকতে না দেওয়ার কথা উচ্চারণ করে বলা হয়, তার দুর্নীতির পাশাপাশি সরকারি গাছ ও তেল চুরির ঘটনা তদšত করতে হবে। বক্তারা অভিযোগ করেন, সাধারণ কর্মচারীদের হয়রানী করতেই তিনি তাদের একের পর এক বিভিন্ন স্থানে বদলী করছেন। বক্তারা ডিসির বিরুদ্ধে কর্মচারীদের সাথে অসৌজন্যমূলক আচরণের অভিযোগ এনে বলেন, চার কর্মচারীর প্রেষণাদেশ বাতিল না করা হলে ১ এপ্রিল জরুরী সভার পর ডিসির বিরুদ্ধে নতুন কর্মসূচী ঘোষণা করা হবে। সংগঠনের সভাপতি সেকেন্দার আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সাধারণ স¤পাদক জিল্লুর রহমান।