২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাঠমান্ডু ত্রিভুবন বিমানবন্দরে প্রতিবাদ

একশ জনের মতো পর্যটক, অধিকাংশই বাংলাদেশী, রোববার ত্রিভুবন বিমানবন্দরে এক প্রতিবাদ সমাবেশ করেছে। কসমিক এয়ার নামের একটি বেসরকারি যাত্রিবাহী বিমান কোনও পূর্বঘোষণা ছাড়াই উড্ডয়নে দেরি করলে এ প্রতিবাদের ঘটনা ঘটে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2005, 09:50 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

কাঠমান্ডু-ঢাকার একটি ফ্লাইট নেপালের স্থানীয় সময় দুপুর ২টা ১৫ মিনিটে উড্ডয়নের কথা থাকলেও তা চার ঘন্টা পর সন্ধ্যে ৬টা ১৫ মিনিটে যাত্রা করে। পূর্ব ঘোষণা না দিয়ে যথাসময়ে বিমান না ছাড়ায় অনেক বাংলাদেশী যাত্রী বিমানবন্দরে কয়েকঘণ্টা আটকা পড়ে থাকেন।

এক পর্যায়ে যাত্রীরা ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে বিমান কর্তৃপক্ষ দেরির কারণ ঘোষণা করে। স্থানীয় সময় ৫টা ৩০ মিনিটে কর্তৃপক্ষ যাত্রীদের মুখোমুখি হলে যাত্রীদের রোষের মুখে পড়ে।