ইসলামীয়া চক্ষু হাসপাতালের কর্নিয়া ইউনিটের কার্যক্রম শুরু
ইসলামীয়া চক্ষু হাসপাতালের নতুন কর্নিয়া ইউনিট সোমবার থেকে তাদের কার্যক্রম শুরু করেছে।
এমএ ইস্পাহানী অফথ্যালমোলজি ইন্সটিটিউট এবং অরবিস ইন্টারন্যাশনালের সহায়তায় স্থাপিত কর্নিয়া ইউনিটের উদ্বোধন করেন স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন।
পরে হাসপাতাল অডিটোরিয়ামে ‘কর্নমিল ব্লাইন্ডনেস’ শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়।
