২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পরিবহন শ্রমিকরা সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ করেছে

মোটরযান শৃঙ্খলা ভঙ্গের জন্য জেল ও জরিমানা বাধ্যতামূলক করার জন্য সরকার সম্প্রতি যে সিদ্ধান্ত— নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন তা প্রত্যাখান করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2005, 09:36 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

ফেডারেশন নেতৃবৃন্দ সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে এবং চট্টগ্রাম অস্ত্র-চালান মামলার আসামী ও পরিবহন নেতা হাজি ইয়াকুবের নিঃশর্ত মুক্তি দাবিতে সোমবার মতিঝিল কার্যালয়ে আন্দোলন কর্মসূচী নিয়ে দীর্ঘ বৈঠক করেন। 

সভাসূত্র জানায়, সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ, পরিবহন নেতা হাজি ইয়াকুবের নিঃশর্ত মুক্তিসহ বিভিন্ন দাবিতে  বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আগামী মাসের প্রথম সপ্তায় ঢাকা ও দেশের পূর্বাঞ্চলে পরিবহন ধর্মঘট ডাকবে।