২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফরিদপুরে স্কুলছাত্র খুন

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফরিদপুর শহরে বখাটেদের হাতে খুন হয়েছে জুয়েল (১৬) নামে এক স্কুল ছাত্র। নিহত জুয়েল ফরিদপুর শহরের দক্ষিন গোয়ালচামট এলাকার মোল্লা সড়কের বাসিন্দা সাহেব আলী মিয়ার পুত্র।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2005, 09:23 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে কয়েকদিন আগে বখাটে যুবকদের সাথে জুয়েলের  মারামারি হয়। এই ঘটনার জের ধরে গত রোববার সন্ধ্যায় খালার বাড়ি থেকে বাসায় যাওয়ার পথে মাসুদ, রনি, রাজু, বাবুসহ ৭/৮ জন যুবক জুয়েলকে হকিস্টিক, ক্রিকেট ব্যাট ও স্টাম্প দিয়ে বেধড়ক পিটিয়ে মারাত্মক আহত করে। আহত জুয়েলকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তার অবস্থার অবনতি হয়। এরপর চিকিৎসার জন্যে ঢাকায় নেয়ার পথে সে মারা যায়।