তিন পুলিশকে নি:শর্ত ক্ষমা চাইতে হাইকোর্টের নির্দেশ
হাইকোর্টের একজন বিচারকের সাথে ‘অসদাচরন’ করার জন্য আদালত অবমাননার দায়ে সোমবার হাইকোর্ট আগামী ৩ এপ্রিলের মধ্যে দু’জন পুলিশ সার্জেন্টসহ তিন পুলিশ সদস্যকে নি:শর্ত ক্ষমা চাওয়ার নির্দেশ দিয়েছেন।
বিচারপতি এসকে সিনহা এবং বিচারপতি শামিম হাসনিন শুনানি শেষে এই রুল জারি করেন এবং আগামী ১৭ এপ্রিল পরবর্তী শুনানির দিন ধার্য করেন।
আদালত ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনরকে (দক্ষিণ) ১৯৬৬ সালের ডিএমপি অধ্যাদেশের ৬৬ ও ৬৭ ধারা পরীক্ষা করে একটি রিপোর্ট তৈরিরও নির্দেশ দেন।
অতিরিক্ত এটর্নি জেনারেল আব্দুর রাজ্জাক খান, ব্যারিস্টার শফিক আহমেদ এবং ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদকে এই মামলার ‘এ্যমিকাসকুরি’ করা হয়েছে এবং পরবর্তী শুনানির সময় তাদের কাছে আইনগত ব্যখ্যা চাওয়া হয়েছে।
গত ৬ মার্চ পুলিশ সকালে বিচারপতি এসকে সিনহাকে বহন করা গাড়ি থামিয়ে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে তার গাড়ির বিরুদ্ধে মামলা দায়ের করে।
এ ব্যাপারে হাইকোর্টের একটি বেঞ্চ ১৪ মার্চ আদালত অবমাননার রুল জারি করেন।
এএজি আব্দুর রাজ্জাক খান এবং ব্যরিস্টার এমএ সামাদ পুলিশ সদস্যদের পক্ষে মামলা পরিচালনা করেন।
