২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বান্দরবানে আদিবাসী যুবককে কুপিয়ে হত্যা: গ্রেফতার ১ জন

পার্বত্য জেলা বান্দরবনের লামায় সন্ত্রাসীরা রোববার মধ্য রাতে মং সা নু মারমা (২২) নামের এক আদিবাসী যুবককে কুপিয়ে হত্যা করেছে।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2005, 05:07 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

পুলিশ সোমবার ভোরে গজালিয়া হেডম্যান পাড়া এলাকা থেকে নিহত মংসানুর লাশ উদ্ধার করে। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে লামা থানার অং শৈ মারমাকে (২২) গ্রেফতার করা হয়।

পুলিশ সুপার ইকবাল বাহার সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, রোববার মং সানু লামা উপজেলা সদরে বৈষয়িক কাজ শেষে রাত ১টার দিকে একই উপজেলার গজালিয়া ইউনিয়নের হেডম্যান পাড়ায় নিজ বাড়ি ফেরার পথে খুন হয়। তবে পুলিশ খুনের মোটিভ সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি।