কক্সবাজারে শাশুড়ীর পরকীয়া প্রেমের বলি পুত্রবধূ
শাশুড়ির পরকীয়া প্রেমে বাধা দেওয়ায় নির্মমভাবে খুন হয়েছেন পুত্রবধূ মমতাজ বেগম। রোববার কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালীর ছোট মহেশখালী ইউনিয়নে এ ঘটনা ঘটে। পুলিশ শাশুড়ি জান্নাত বেগমকে গ্রেফতার করেছে।
স্থানীয় সূত্র জানায়, ছোট মহেশখালী ইউনিয়নের মোজাহের মিয়ার স্ত্রী জান্নাত বেগম (৪৫) এর সাথে স্থানীয় রিক্সাচালক আবদুল শুক্কুরের পরকীয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। এ ঘটনা জানাজানি হয়ে গেলে পুত্র আমিনুল ইসলামের স্ত্রী মমতাজ বেগমের সাথে প্রায়ই জান্নাত বেগমের ঝগড়া হত।
শুক্কুর ২৬ মার্চ দুপুরে জান্নাত বেগমের সাথে দেখা করতে এলে পুত্রবধূ মমতাজ বেগম ঘটনার প্রতিবাদ জানায়। এতে ক্ষিপ্ত হয়ে শাশুড়ি জান্নাত বেগম ভারী কাঠের টুকরা দিয়ে মমতাজ বেগমের মাথায় আঘাত করলে সে জ্ঞান হারিয়ে ফেলে। পরে হাসপাতালে নেওয়া হলে রোববার তার মৃত্যু হয়। ওইদিন বিকালে পুলিশ শাশুড়ি জান্নাত বেগমকে গ্রেফতার করে। এ ঘটনার প্রেমিক আবদুল শুক্কুর পলাতক রয়েছে।
