হবিগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে বিএনপি সোমবার মনোনয়ন চূড়ান্ত করবে
হবিগঞ্জ-৩ আসনের উপনির্বাচনে সোমবার বিএনপি তাদের প্রার্থী মনোনয়ন চূড়ান্ত করবে।
দলীয় সূত্র জানায়, দু জন মনোনয়নপত্র কিনেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ে তাদের সাক্ষাৎকার নেওয়া হবে। এর ভিত্তিতে দলের নির্বাচক কমিটি চূড়ান্ত মনোনয়ন প্রদান করবেন।
বিএনপির মনোনয়নপ্রার্থীরা হলেন, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য বর্তমান বিএনপি নেতা আবু লাইস মুবিন চৌধুরী এবং হবিগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. চৌধুরী আশরাফুল বারী নোমান । আগামী ২৫ এপ্রিলের নির্বাচনে তারা প্রতিদ্বন্দ্বিতা করতে চাচ্ছেন।
গত ২৭ জানুয়ারি গ্রেনেড হামলার ঘটনায় সংসদ সদস্য আওয়ামী লীগ নেতা সাবেক অর্থমন্ত্রী এএসএম কিবরিয়া নিহত হলে হবিগঞ্জ-৩ আসনটি খালি হয়ে যায়।
