২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনা বিশ্ববিদ্যালয়ে উপ উপাচার্য অপসারণ, নতুন উপাচার্য নিয়োগ

সরকার খুলনা বিশ্ববিদ্যালয়ে উপ উপাচার্য অধ্যাপক সৈয়দ জাবিদ হোসাইনকে তার দায়িত্ব থেকে প্রত্যাহার করে নিয়েছেন। রোববার শিক্ষা মন্ত্রনালয় এক আদেশে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য অধ্যাপক সৈয়দ জাবিদ হোসাইনকে তার পূর্বের কর্মস্থল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যোগ দিতে নির্দেশ দিয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2005, 07:00 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক মাহবুবুর রহমান রোববার খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে যোগ দিয়েছেন ।

খুলনা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিয়োগের ক্ষেত্রে অনিয়মের অভিযোগে অধ্যাপক সৈয়দ জাবিদ হোসাইনকে প্রত্যাহার করা হয়েছে।

তবে অধ্যাপক সৈয়দ জাবিদ হোসাইন কোনো ধরণের অনিয়মের কথা অস্বীকার করে বিডিনিউজকে বলেন, কতিপয় শিক্ষক তার বিরুদ্ধে ষড়যন্ত্র করে মিথ্যা তথ্য সরবরাহ করেছে।

এদিকে রোববার সকালে দায়িত্ব গ্রহণের পর নতুন উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সকল ডিসিপ্লিনের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারিদের সঙ্গে বৈঠক করেন এবং পরিচিত হন।

গত ৯ মার্চ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল কাদির ভূঁইয়া পদত্যাগ করার পর অধ্যাপক মাহবুবুর রহমান পঞ্চম উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।