২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দক্ষিণ-পশ্চিম উপক’ল অঞ্চলে আর্সেনিকমুক্ত খাবার পানি নিশ্চিত করার দাবি

পানি কমিটি দেশের দক্ষিণ পশ্চিম উপক’ল অঞ্চলে আর্সেনিক ও নোনামুক্ত খাবার পানি নিশ্চিত করার দাবি জানিয়েছে। আর্সেনিক ও নোনামুক্ত খাবার পানি নিশ্চিত করাসহ ৫ দফা দাবিতে আগামী ৩০ মার্চ সকাল ১১ টায় মুক্তাঙ্গনে তারা অবস্থান ধর্মঘটের কর্মসূচি পালন করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2005, 06:30 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দ্রীয় পানি কমিটির সমন্বয়ন্বয়কারি ও সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের চেয়ারম্যান প্রনব ঘোষ বাবলু।

সংবাদ সম্মেলনে কপোতাক্ষ, বেতনা, চুনা, ভদ্র মালঞ্চী, শিবসা, মরিচ্চাপ, শালিখা নদীর নাব্যতা বৃদ্ধি, লবনাক্ততারোধে ব্যবস্থা গ্রহণ, নোনাপানি ঢুকিয়ে চিংড়ি চাষ বন্ধ, সুপেয় পানির উৎস বিনষ্ট বন্ধ ও চিংড়ি চাষ বিষয়ে নীতিমালা প্রনয়নের দাবি জানানো হয়।