২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা দিবস উপলক্ষে রাষ্ট্রপতিকে বিভিন্ন সরকার প্রধানের অভিনন্দন

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আরও কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকার প্রধান রাষ্ট্রপতি প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদের কাছে অভিনন্দন বার্তা পাঠিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2005, 05:45 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

অভিনন্দন বার্তায় তারা বাংলাদেশের জনগণের উত্তরোত্তর সমৃদ্ধি এবং উন্নতি কামনা করেছেন। একই সাথে বাংলাদেশের সাথে তাদের বন্ধুত্ব আরও দৃঢ় হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

অভিনন্দন বার্তা  প্রেরণকারী রাষ্ট্র ও সরকার প্রধানরা হচ্ছেন - জর্ডানের বাদশাহ আবদুল্লাহ-দুই, ওমানের সুলতান কাবুস বিন সাঈদ, ব্র“নাইয়ের সুলতান হাজী হাসানাল, কাতারের আমীর তামীম বিন হামাদ আল থানী, বাহরাইনের প্রধানমন্ত্রী খালিফা বিন-সালমান আল-খালিফা, মালির প্রেসিডেন্ট আমাদউ তউমানি তুরে এবং সংযুক্ত আরব আমিরাতের উপপ্রধানমন্ত্রী সুলতান-বিন-জায়েদ আল নাহিয়ান।