বিএনপি নেতার প্রতিবেশির জায়গা দখলকে কেন্দ্র করে ১৪৪ ধারা
টাঙ্গাইলে বিএনপি নেতার প্রতিবেশীর জায়গা দখলকে কেন্দ্র করে পৌর চেয়ারম্যানের সাথে অপ্রীতিকর ঘটনায় পরস্পর বিরোধী সমাবেশে রোবাবার টাঙ্গাইল শহরে উত্তেজনা দেখা দেয়। শহরে জারি করা হয় ১৪৪ ধারা।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শহরের পাচআনী বাজারে বিএনপি নেতা ছানোয়ার হোসেন প্রতিবেশির জায়গা দখল করে নির্মান কাজ শুরু করলে পৌর চেয়ারম্যান জামিলুর রহমান মিরন তাকে বাধা দেন। ছানোয়ার চেয়ারম্যানের ওপর চড়াও হলে স্থানীয় লোকজন তাকে বেধড়ক মারধর করে।
এ ঘটনায় বিএনপি ও পৌর চেয়ারম্যানের পক্ষে বিপক্ষে দুটি গ্র“পের সৃষ্টি হয়। রোববার বিএনপি ও পৌর চেয়রম্যান মিরন একই স্থানে প্রতিবাদ সমাবেশের ডাক দিলে শহরে উত্তেজনার সৃষ্টি হয়। পরে পুলিশ ১৪৪ ধারা জারি করে। শেষ পর্যন্ত কোনও পক্ষই আর সেখানে সমাবেশ করতে পারেনি।
