গাইবান্ধায় টনেডোতে আহত আরও ৩ জনের মৃত্যু
গাইবান্ধায় টর্নেডোতে আহত আরও তিনজন শুক্রবার রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।
শনিবার হাসপাতালে যারা মারা গেছে, তারা হলো : গাইবান্দার সাদুল্যাপুর উপজেলার নলডাঙ্গার দেলোয়ার (৫৫), জোসনা (৬০), সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা গ্রামের আমীর (৪৫)।
এই নিয়ে রংপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১১ জন।
এদিকে শুক্রবার খাদ্য ও দূর্যোগ ব্যবস্থাগনা মন্ত্রী চৌধুরী কামাল ইবনে ইউসুফ ও গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আলমগীর কবির হাসপাতালে চিকিৎসাধীনদের দেখতে যান। তারা রোগীদের উন্নত চিকিৎসা নিশ্চিত করতে তাদের ঢাকায় পাঠানোর নির্দেশ দেন।
হাসপাতাল কর্তৃপক্ষ এরইমধ্যে কয়েক জনের নামের একটি তালিকা প্রস্তুত করেছেন। দু-একদিনের মধ্যে প্রায় ১০ জনকে ঢাকায় প্রেরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে হাসপাতাল সুত্রে জানা গেছে।
এদিকে রংপুর মিঠাপুকুর উপজেলায় টর্নেডো তিগ্রস্থ গ্রাম গুলোতে ত্রান বিতারন জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার ও শুক্রবার এসব এলাকায় ঘুরে জানা গেছে, প্রশাসনের কর্মকর্তারা তিগ্রস্থদের মাঝে টিন, চাল ও তাবু বিতরণ করেছে।
সরকারের পাশাপাশি বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় পার্টি পৃথক পৃথকভাবে এসব পরিবারকে সহায়তা প্রদান করেছে। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে এখনও ত্রাণ কার্যক্রম শুরু হয়নি।
অপরদিকে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ৩শ’ পরিবারকে সহায়তা দিয়েছে।
