২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে হাডুডু খেলা নিয়ে সংঘর্ষে দু’জন আহত

স্বাধীনতা দিবসের হাডুডু খেলা নিয়ে সংঘর্ষে শনিবার বিকেলে ঝালকাঠিতে দু’জন জন আহত হয়েছে। এ ঘটনার জের ধরে জেলা রিক্সা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে ভাঙচুর হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2005, 05:27 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয় স্টেডিয়ামে আয়োজিত হাডুডু খেলায় রিকশা শ্রমিক ইউনিয়ন ও লবন শ্রমিক ইউনিয়ন অংশ নেয়। খেলা চলাকালে রেফারির একটি বিতর্কিত সিদ্ধান্তে মাঠেই দু’দল হাতাহাতিতে লিপ্ত হয়।

আয়োজকদের হস্তক্ষেপে তা থামলেও খেলা শেষে লবন শ্রমিকরা টাউন হলে অবস্থিত রিক্সা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে হামলা চালায়। হামলায় মজিবর রহমান (৩৮) এবং মোহাম্মদ জাহাঙ্গীর (২৮) আহত হয়। পরে পুলিশ লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।