আমেনা সেরনিয়াবাতের কুলখানি রোববার
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেজ বোন আমেনা সেরনিয়াবাতের কুলখানি ২৭ মার্চ রোববার আসর নামাজের পর তার ছোট ছেলে আবুল খায়ের সেরনিয়াবাতের ধানমণ্ডি ১২/এ সড়কের ৭৪ নম্বর পার্ক প্যালেস’র বাসায় অনুষ্ঠিত হবে।
আমেনা সেরনিয়াবাত বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকায় ইন্তেকাল করেন।
মরহুমার বড় ছেলে সাবেক হুইপ আবুল হাসনাত আব্দুল্লাহ্ আতœীয়-স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের উপস্থিত থেকে মিলাদ ও দোয়া মাহফিলে অংশ নেয়ার জন্যে পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানিয়েছেন।
