২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফরিদপুরে পুত্রের হাতে পিতা খুন

নেশার টাকা না পেয়ে নেশাখোর ছেলে বটি দিয়ে নির্মম ভাবে কুপিয়ে খুন করেছে পিতাকে। ফরিদপুর সদর উপজেলার কৈজুরী ইউনিয়নের তুলাগ্রামে বৃহস্পতিবার মর্মান্তিক এ ঘটনা ঘটে।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2005, 06:15 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

সূত্র জানায়, মাদকাসক্ত যুবক এনায়েত মোল্লা প্রায়ই ভয় ভীতি দেখিয়ে পিতা আব্দুল লতিফ মোল্লা (৫৫)’র কাছ থেকে টাকা নিত। বৃহস্পতিবার সন্ধ্যায় পিতার কাছে টাকা চেয়ে না পেয়ে এনায়েত ঘর থেকে ধারালো বটি এনে লতিফ মোল্লাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে।

খবর পেয়ে কোতয়ালী থানা পুলিশ রাতেই ঘাতক এনায়েতকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে। এঘটনায় নিহত লতিফ মোল্লার অপর ছেলে রেজাউল মোল্লা কোতয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।