২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিরাপত্তার দাবি জানিয়েছে এনজিও ফেডারেশন

বাংলাদেশ এনজিও ফেডারেশন (এফএনবি) নিলফামারী শাখা সরকারের কাছে দেশে এনজিওগুলোর নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিলফামারি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2005, 01:48 PM

Updated : 26 Apr 2022, 05:29 PM

এছাড়াও দেশের বিভিন্ন এনজিও কার্যালয়ে সাম্প্রতিক বোমা হামলাসমূহের প্রতিবাদ জানায় সংগঠনটি। বেসরকারী প্রতিষ্ঠান আশা’র নিলফামারী কার্যালয়ে ডাকাতি এবং শহরের ব্র্যাকের একটি স্বাস্থ্য ক্লিনিকে ডাকাতির প্রচেষ্টা জেলার অন্যান্য এনজিও কার্যালয়ের কর্মীদের আতঙ্কিত করে তুলেছে।

গত মঙ্গলবার এফএনবি এ অবস্থার প্রতিবাদে শহরে একটি নিরব প্রতিবাদ মিছিল বের করে। মিছিল শেষে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি পেশ করে। এ স্মারকলিপিতে বলা হয়, তারা দেশে আইন সম্মতভাবে কাজ করছে এবং তাদের অর্জন আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। সরকারের উন্নয়ন প্রচেষ্টায় সহযোগিতা করছেন তারা। কিন্ত একদল মৌলবাদী চক্র তাদের সুষ্ঠুভাবে কাজ করতে দিচ্ছেনা।