যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদ্যাপন করবে ঢাকা বিশ্ববিদ্যালয়
স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে ।
কর্মসূচির মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হলে সকাল ৬ টায় জাতীয় পতাকা উত্তোলন, কর্মচারী ও শিশুদের মাঝে মিস্টান্ন বিতরণ এবং সাভারে জাতীয় স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও জানায়, শিক্ষক, ছাত্র ও কর্মচারিগণ শনিবার সকাল ৬:৩০টায় অপরাজেয় বাংলার পাদদেশে মিলিত হবেন এবং ৭টায় সাভারে অবস্থিত জাতীয় স্মৃতি সৌধের উদ্দেশ্যে রওনা হবেন।
