র্যাবের সাথে বাবরের অনির্ধারিত বৈঠক
র্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) সদস্যদের জন্য নীতিমালা তৈরি করার লক্ষ্যে সরকার একটি কমিটি গঠন করেছে । এলিট ফোর্স হিসেবে র্যাবের সদস্যদের দক্ষতার সাথে কাজ করাই হবে এই নীতিমালা প্রণয়নের উদ্দেশ্য, জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র।
র্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্ণেল চৌধুরী ফজলুল বারীকে কমিটির কাজ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। কমিটিকে সীমিত সময়ের মধ্যে একটি প্রতিবেদন পেশ করতে হবে।
বুধবারের একটি ডাকাতির ঘটনায় র্যাব সদস্যদের জড়িত থাকার কারণে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রি লুৎফজ্জামান বাবর এলিট ফোর্স র্যাবের সাথে এক অনির্ধারিত বৈঠকে করে। ওই বৈঠকে বৃহষ্পতিবার বলা হয় যে শাস্তি বিধানের ব্যবস্থা না থাকায় র্যাবের কতিপয় অসৎ সদস্য খারাপ কাজে জড়িয়ে পড়ছে।
দু জন স্থানীয় সন্ত্রাসী ও র্যাবের চার সদস্য মিলে বুধবার দুপুরে মিরপুরের গাবতলী এলাকার বাগবাড়ি বাজারে গিয়ে এক পশু বিক্রেতার কাছ থেকে আট লাখ টাকা লুট করে।
ওই জরুরী বৈঠকে পুলিশের ইন্সপেক্টর জেনারেল আশরাফুল হুদা, র্যাবের মহাপরিচালক আনোয়ারুল ইকবাল এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রি র্যাবের সদস্যদের ওপর কাউন্টার ইন্টেলিজেন্স বৃদ্ধি করার ওপর গুরুত্বারোপ করেন।
বিভিন্ন সূত্র থেকে জানা যায়, যদি র্যাবের সদস্যদের ব্যাপারে কোন স্বাধীন নীতিমালা প্রণয়ন করা হয় তাহলে কর্তৃপক্ষ দ্রুত দোষী কর্মকর্তাদের শাস্তি প্রদান করতে পারবে।
সাম্প্রতিক সময়ে র্যাবের ১২২ জন দুর্নীতিবাজ কর্মকর্তাকে তাদের পূর্বের জায়গায় ফেরত পাঠানো হয়েছে বলে সূত্রে জানা গেছে।
