২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাকৃতিক দুর্যোগের ফলে কয়েকটি জেলার বিদ্যুৎ ব্যবস্থা অচল

অবিরাম বর্ষণ ও ঝড়ো হাওয়ায় দেশের বিভিন্ন জেলার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বুধবার সন্ধ্যা থেকে কিছু কিছু জেলায় বিদ্যুত সরবরাহ সম্পুর্ন বন্ধ হয়ে রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2005, 08:51 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

ভোলা জেলার সাতটি উপজেলার জাতীয় গ্রীডের ৩৩ কেভি বিদ্যুত সঞ্চালণ লাইনের বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় জন জীবন অচল হয়ে পড়ে।

ঝড়ো হাওয়ার ফলে গোপালগঞ্জে বেশ কয়েকটি বৈদ্যুতিক খুটি উপড়ে যাওয়ায় সেখানে দুদিন ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এর ফলে জেলার প্রায় ৫০ হাজার মোবাইল ফোন বিকল হয়ে পড়েছে।

বুধবার বিকেল থেকে বরগুনায় বিদ্যুৎ না থাকায় জন সাধারনের দুর্ভোগ চরমে পৌছেছে। বরগুনা নিবার্হী প্রকৌশলীর সাথেএ ব্যাপারে বিডিনিউজ প্রতিনিধি যোগাযোগ করলে তিনি জানান, বৈদ্যুতিক লাইনে বাশ পড়ে থাকায় বিদ্যুৎ ছিলোনা। তবে তিনি আশ্বাস দিলেও এ রিপোর্ট লেখা পর্যন্ত বিদ্যুত পাওয়া যায়নি।

কালবৈশাখীর কারণে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত চাঁদাপুর ছিল বিদ্যুতহীন। ফলে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা অচল হয়ে পড়ে। বিদ্যুতের অভাবে গত তিন দিনে জেলার ছয়টি দৈনিক পত্রিকা প্রকাশিত হতে পারেনি।

বিদ্যুৎ বিভাগ শহরের কয়েকটি লাইন ও বৈদ্যুতিক খুঁটি মেরামত করলেও বিদ্যুৎ সরবরাহে ব্যর্থ হয়েছে। 

এদিকে ঝালকাঠিতে অবিরাম বর্ষণের ফলে জেলার জনজীবন তথা দরিদ্র জনগোষ্ঠির দুর্ভোগ চরমে উপণীত হয়েছে। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় জেলার বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দিয়েছে।