২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বুধবারের ডাকাতি ঘটনার তদন্ত করবে র‌্যাব নিজেই

র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়নই ডাকাতির সঙ্গে র‌্যাব সদস্য জড়িত থাকার বিষয়টি তদন্ত করবে। র‌্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ন (র‌্যাব)-৪ এর কমাণ্ডিং অফিসার (সিও) কমাণ্ডার সাবের শরীফ বৃহস্পতিবার বলেন, মন্ত্রণালয় পুলিশের পরিবর্তে র‌্যাবকেই এ ঘটনার তদন্ত করার নির্দেশ দিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2005, 08:40 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

র‌্যাব-৪ এর সেকেণ্ড ইন কমাণ্ড মেজর এহতেশামুদ সামাদ বলেন, ডাকাতির সাথে সরাসরি জড়িত থাকার দায়ে বাংলাদেশ বিমান বাহিনী থেকে র‌্যাবে নিয়োগপ্রাপ্ত সার্জেন্ট আতিক ও সার্জেন্ট অলিকে ইতোমধ্যেই বিমান বাহিনীতে ফিরিয়ে দেওয়া হয়েছে।

স্থানীয় দু জন দু®কৃতকারীর সাথে মিলে র‌্যাবের চার সদস্য বুধবার গাবতলীর বাগবাড়িতে এক পশু ব্যবসায়ীর কাছ থেকে ৮ লাখ টাকা ছিনিয়ে নেয়।

ডাকাতির কিছুক্ষণ পরে স্থানীয়রা সার্জেন্ট আতিককে হাতেনাতে ধরে ফেলে। তবে অন্য পাঁচজন পালিয়ে যেতে সক্ষম হয়।

কমাণ্ডার সাবের শরীফ বলেন, বিমান বাহিনীর সার্জেন্ট আতিক ও সার্জেন্ট অলি, পুলিশের এএসআই রফিক ও কনস্টেবল খোরশেদ এবং স্থানীয় দু®কৃতকারী মাসুদ ও বাবুল ডাকাতির সঙ্গে জড়িত ছিল। তবে এ পর্যন্ত সার্জেন্ট আতিক ও অলি এবং কনস্টেবল খোরশেদ ও বাবুলকে গ্রেফতার করা হয়েছে।

র‌্যাব-৪ এর সিও আরও বলেন, অপরাধীদের ধরতে ঢাকায় র‌্যাবের নয়টি দল অভিযান চালিয়ে যাচ্ছে। এছাড়া এএসআই রফিককে গ্রেফতার করতে তার নেত্রকোনার বাড়িতে র‌্যাব অভিযান চালিয়েছে। তবে তাকে পাওয়া যায়নি।

কমাণ্ডার সাবের বলেন, নেত্রকোনা থানায় এ ব্যাপারে একটি জিডি করা হয়েছে। গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার পাঁচদিনের রিমাণ্ডে নেওয়া হয়েছে। র‌্যাব লুট হওয়া টাকা উদ্ধারের আশ্বাস দিয়েছে। এ পর্যন্ত তারা ২ লাখ ৫৮ হাজার ৫০০ টাকা উদ্ধার করতে পেরেছে।