২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২৫ মার্চ থেকে ব্রিটিশ কাউন্সিলে শুরু হচ্ছে ‘কানেকটিং ফিউচার ফেস্টিভাল’

বাংলাদেশ ও যুক্তরাজ্যের তরুণরা যাতে পরস্পরের সঙ্গে তথ্য আদান প্রদান করতে পারে সেলক্ষ্যে ঢাকার ব্রিটিশ কাউন্সিল ২৫ মার্চ থেকে চার দিনব্যাপী ‘কানেকটিং ফিউচার ফেস্টিভাল’ আয়োজন করছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2005, 08:09 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

শিক্ষা প্রতিমন্ত্রী আনম এহসানুল হক মিলন এবং বৃটিশ কাউন্সিলের পরিচালক ড. জুনি রোলিনসন উৎসবের উদ্বোধন করবেন।

তরুণদের মধ্যে সাংস্কৃতিক বন্ধন বৃদ্ধি করতে উৎসবে ‘আড্ডা’র মাধ্যমে বিতর্ক কর্মশালা, গণতন্ত্রের জন্য তরুণ ফোরাম, এইচআইভি/এইডস সম্পর্কে সচেতনতা সৃষ্টি এবং ভিন্নমত সহিষ্ণুতা চর্চার জন্য পৃথক কর্মসূচির আয়োজন করা হবে।

এছাড়া উৎসবে নাটক, ফটোগ্রাফি, চিত্র প্রদর্শনী ও লোকজ অনুষ্ঠানের আয়োজন করা হবে।

স্কটিশ ইয়ুথ পার্লামেন্ট, স্টুডেন্ট কাউন্সিল অফ ইউনিভার্সিটি অফ বাথ এবং লন্ডন ওয়ার্ন্ড লিটারেচার সেন্টারের প্রতিনিধিসহ বিভিন্ন সংগঠন উৎসবে অংশ নেবে।