২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জে সড়ক র্দুঘটনায় নিহত ১

চাঁপাইনবাবগঞ্জ সার্কিট হাউস মোড়ে মঙ্গলবার এক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও দু’জন আহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭টায় শিবগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী মিনিবাস ( ঢাকা মেট্রো- চ - ৮২৫৪) নিয়ন্ত্রণ হারিয়ে গোলাম মোস্তফাকে পিষ্ট করে।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2005, 06:07 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

আশংকাজনক অবস্থায় আহত গোলাম মোস্তফাকে প্রথমে সদর হাসপাতালে এবং পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে সেখানে তার মৃত্যু ঘটে।

এ ঘটনায় আহত অপর দু’জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।