হিলিতে বিএসএফ-বিডিআরের মধ্যে কমাণ্ডার পর্যায়ের পতাকা বৈঠক
দিনাজপুরের হিলি সীমান্তে সোমবার বিডিআর এবং বিএসএফ’র মধ্যে কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
একঘন্টাব্যাপী এ বৈঠকে বিডিআর ও বিএসএফ’র কর্মকর্তারা সীমান্ত চোরাচালান, নারী ও শিশু পাচার, পুশ ইন এবং কাঁটাতারের বেড়া নির্মাণসহ দ্বীপক্ষীয় বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন।
বৈঠকে বিডিআর’র পক্ষে ২৯ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল আবু হেনা মোস্তফা কামাল এবং বিএসএফ’র পক্ষে বিএসএফ-৫’র কমান্ডার রাম নারায়ণ নেতৃত্ব দেন।
