২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় তরুণী অপহরণ

বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় জেলার মনোহরগঞ্জের নীলকান্ত ডিগ্রি কলেজের এক ছাত্রীকে অপহরণ করেছে স্থানীয় বখাটে যুবক।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2005, 03:22 PM

Updated : 26 Apr 2022, 05:28 PM

এলাকাবাসী জানায়, উপজেলার রশিদপুর গ্রামের সিরাজ মিয়ার বখাটে ছেলে আব্দুল হান্নান একই উপজেলার গোয়ালিয়া গ্রামের হাফেজ আহমেদের মেয়ে জেসমিনকে (২০) বিয়ের প্রস্তাব দেয়।

কিন্তু পাত্র অশিক্ষিত ও বখাটে হওয়ায় জেসমিনের পরিবার বিয়ের প্রস্তাব প্রত্যাখান করে।

প্রস্তাব প্রত্যাখান করায় হান্নান গত শনিবার সন্ধ্যায় কয়েকজন সঙ্গীসহ জেসমিনকে অপহরণ করে।

এ ঘটনায় রোববার জেসমিনের বাবা হান্নানসহ ৭ জনের নামে একটি মামলা দায়ের করে।

পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি।