ঢাকার পুরানা পল্টনে বিপ্লবী জোটের অফিসে পুলিশী অভিযান
ঢাকার পুরানা পল্টনের গণতান্ত্রিক বিপ্লবী জোটের কার্যালয়ে রোববার রাতে হানা দিয়ে কে বা কারা নথিপত্র তছনছ করেছে। জোট নেতারা অভিযোগ করে বলছেন, ওই কার্যালয়ে তালা ভেঙে চলেছে পুলিশী অভিযান। পুলিশ কার্যালয়ের সমস্ত নথিপত্র তছনছ করে।
তবে রমনা থানা পুলিশ ঘটনার সত্যতা অস্বীকার করেছে।
প্রত্যক্ষদর্শি জানায়, পুরানা পল্টনের ৬২/২ নম্বর বিপ্লবী জোটের ওই কার্যালয়টি একই সঙ্গে জাতীয় মুক্তি কাউন্সিল, লেখক শিবির, ছাত্র ফেডারেশনসহ কয়েকটি সংগঠনের অফিস হিসেবে ব্যবহৃত হচ্ছে। ওই ভবনটির দোতলায় সরকারি বার্তা সংস্থা বাসস’র (বাংলাদেশ সংবাদ সংস্থা) অফিস।
বিপ্লবী জোট নেতা ও জাতয়ি মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম বিডিনিউজকে বলেন, পুলিশের সহোযোগিতা ছাড়া এ কাজ করা সম্ভব না । কেননা বাসস কার্যলয়ে সারা রাত পুলিশ প্রহরা থাকে।
তিনি জানান, তারা এ ব্যপারে মামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন।
তবে রমনা থানার কর্তৃব্যরত ডিউটি অফিসার ঘটনার সত্যতা স্বীকার করেন নি।
