গাইবান্ধা ও রংপুরের প্রলয়ঙ্করী ঝড়ে নিহতদের উদ্দেশ্যে শেখ হাসিনার শোক
সংসেদে বিরোধী দলীয় নেত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা রোববার রংপুর ও গাইবান্ধায় প্রলঙ্করী ঘূর্ণী ঝড়ে নিহতদের উদ্দেশ্যে গভীর শোক প্রকাশ করেছেন।
যুক্তরাষ্ট্র থেকে প্রেরিত এক শোক বার্তায় আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা রোববারের ঝড়ে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপণ করেন। তিনি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন।
তিনি আওয়ামী লীগ নেতাদের দূর্গত অঞ্চলের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।
