বিতর্কিত এসপি মাসুদ মিয়ার বিরুদ্ধে তদন্ত শুরু, ২৮ পুলিশের সাক্ষ্য
বিতর্কিত পুলিশ সুপার মাসুদ মিয়ার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের গঠিত তদন্ত কমিটি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অভিযোগকারীদের সাক্ষ্য গ্রহন করে। এ সময় জেলার বিভিন্ন থানা, ফাঁড়ি, কোর্ট ও লাইনে কর্মরত ২৮ জন পুলিশ সদস্য তদন্ত কমিটির কাছে সাক্ষ্য প্রদান করেন।
তদন্ত কমিটির কাছে সাক্ষ্য প্রদানকারীদের মধ্যে রয়েছেন রাজশাহীর বাঘমারা থানার বর্তমান ওসি, বাঘা থানার ওসি, চারঘাট থানার ওসি, পুঠিয়া থানার ওসি, বাঘা থানার সাবেক ওসি, বিডিআর‘র মামলা তদন্ত সংক্রান্ত লিয়াঁজো পুলিশ পরিদর্শক ইউসুফ আলী, পবা থানার দারোগা আবদুল লতিফ, এসআই শামীম আজাদ চৌধুরী, আবদুল হামিদ, মকবুল হোসেন, মোজহারুল ইসলাম, এএসআই হারুন, রাশেদুল, ওবাইদুল, কনস্টেবল মনসুর, আলাউদ্দিন প্রমুখ।
সংশ্লিষ্ট সূত্র মতে, সাক্ষ্যপ্রদানকারী পুলিশ সদস্যরা মাসুদ মিয়ার অধীনে চাকরি করার সময় নানা অনিয়ম, দুর্নীতি ও হয়রানির শিকার হয়েছেন।
