২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালবৈশাখী ঝড়ে গাইবান্ধায় নিহত ১২, আহত ৩০০

গাইবান্ধা জেলার দুইটি উপজেলার উপর দিয়ে বয়ে যাওয়া প্রলয়ংকরী কালবৈশাখী ঝড়ে এক শিশু সহ ১২ জন নিহত ও তিন শতাধিক ব্যক্তি আহত হয়েছে।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2005, 10:17 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

আহতদের মধ্যে ১৫ জনের অবস্থা আশংকাজনক।

রোববার রাত সাড়ে আটটায় শুরু হওয়া ঘন্টাব্যাপী এই কালবৈশাখী ঝড়ে এলাকার ধানের ক্ষেত, বহু সংখ্যক গাছ এবং ঘরবাড়ি বিনষ্ট হয়েছে।

পুলিশ জানায়, আহত ২০০ ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গাইবান্ধা জেলার সদর থানা, সাদুল্লাপুর উপজেলার নলডাঙ্গা, বামনডাঙ্গা এবং সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গায় এবং রংপুরের মিঠাপুকুরের এই ঘূর্ণিঝড় আঘাত হানে।

নিহতদের মধ্যে দুই জনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন তোফাজ্জল (৩৮), আব্দুল মান্নান (৪৫)।

ঘটনার পর জেলা সদর থেকে ফায়ার সার্ভিস এবং সাদুল্লাপুর পুলিশ উদ্ধারকাজ শুরু করেছে। বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় উদ্ধার কাজে বিঘœ ঘটছে বলে জানা যায়।