সেক্টর কমান্ডার একে খন্দকারের নামে নগরীর একটি সড়কের নামকরণ
মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার একে খন্দকার বীর উত্তমের নামে মহাখালী জলখাবার হতে গুলশান-১ পর্যন্ত সড়কটির নামকরণ করা করা হয়েছে।
রোববার একে খন্দকার নিজেই আনুষ্ঠানিকভাবে সড়কটির নাম ফলক উন্মোচন করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র সাদেক হোসেন খোকা এমপি। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অধ্যাপক রেজাউল করিম।
অন্যান্যের মধ্যে মুক্তিযোদ্ধা সংসদের সংসদের চেয়ারম্যান কবির আহম্মেদ খান ও ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন উপস্থিত ছিলেন।
