২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজারে গৃহপরিচারিকাকে কুপিয়ে হত্যা

জেলার বাহারছড়া এলাকায় শনিবার রাতে কনসার্ণ ইউনিভার্সাল এনজিও’র এক কর্মকর্তার বাসার গৃহ পরিচারিকা খুন হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ গৃহকর্ত্রী পিয়ারী বেগমকে গ্রেফতার করেছে।

কক্সবাজার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2005, 07:52 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

পুলিশ জানায়, কনসার্ণ ইউনিভার্সাল অফিস ভবনের দোতলায় বসবাস করতেন এনজিও কর্মকর্তা আবুল হোসেন। শনিবার রাত সাড়ে ১০ টার দিকে গৃহপরিচারিকা শেফালি বেগমকে কুপিয়ে হত্যা করা হয়।

পুলিশ রোববার সকালে বাসার বাথরুথ থেকে শেফলির রক্তাক্ত লাশ উদ্ধার করে। এসময় গৃহকর্ত্রী পিয়ারী বেগমকে গ্রেফতার করা হয়।