সাভার থেকে অপহৃত শিশু নান্দাইলে উদ্ধার, গ্রেফতার ৩
অপহরণের দুই দিন পর দেড় বছরের শিশু আদদানকে শনিবার ময়মনসিংহের নান্দাইল থেকে উদ্ধার করা হয়েছে। অপহরণের সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ তিন কিশোরকে গ্রেপ্তার করেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সাভারের ভাদাইল গ্রামের মন্ডল কলোনীর আল আমিন (১৭), রুবেল (১৭) এবং মামুন (১৬) বৃহস্পতিবার বিকালে বিস্কুটের লোভ দেখিয়ে একই কলোনীর দুলালের দেড় বছরের ছেলে আদদানকে অপহরণ করে নান্দাইলের মধুপুর বাজারে নিয়ে যায়।
আদদানকে অন্য দুজনের জিম্মায় রেখে মামুন শুক্রবার রাতে সাভার আসলে দুলাল ও এলাকাবাসীর ব্যাপক জিজ্ঞাসাবাদের মুখে অপহরণের কথা স্বীকার করে।
মামুনের স্বীকারোক্তি অনুযায়ী সাভার থানা পুলিশ শনিবার দুপুরে নান্দাইল থেকে আদদানকে উদ্ধারসহ অপহরণকারীদের গ্রেপ্তার করে।
