২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে মাছধরা ট্রলার ও তেলবাহী ট্যাংকারের সংঘর্ষে নিহত ১, আহত ১১

জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার গোবিন্দপুর গ্রামের পাশে মেঘনা নদীতে শুক্রবার রাতে একটি মাছধরা ট্রলারকে বিপরীত দিক থেকে আসা তেলবাহী ট্যংকার ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজন নিহত এবং আরও ১১ জন আহত হয়।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2005, 09:12 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

জানা যায়, শুক্রবার রাত ২ টার দিকে মেঘনা নদীতে ঢাকাগামী একটি তেলবাহী ট্যাংকার অপর একটি মাছ ধরার ট্রলারকে ধাক্কা দিলে সাথে সাথে ট্রলারটি দুমড়ে-মুচড়ে পানির নিচে তলিয়ে যায়। এ সময় ফয়সাল (২৩) নামের এক যুবক নিহত হয়।

দুর্ঘটনায় আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।