রংপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
রংপুর-ঢাকা মহাসড়কের পীরগঞ্জ বাস ষ্ট্যাণ্ডের কাছে শনিবার সকালে সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত হয়েছে।
পুলিশ জানায়, রংপুর থেকে বগুড়াগামী একটি মালবাহী ট্রাক (বগুড়া ট-১১-০০৩৯) পীরগঞ্জের কাছে মোটর সাইকেল আরোহী মোকসেদুর (৫৫) ও সৈকত (১৪) কে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
এ ঘটনায় উত্তেজিত জনতা ১ ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে এবং পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ ব্যাপারে পীরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
