ঢাকা, রাজশাহী ও সিলেটের কোথাও কোথাও বৃষ্টি ও বজ্রবৃষ্টি হতে পারে
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে ঢাকা, রাজশাহী ও সিলেট বিভাগের দুই এক জায়গায় এবং যশোর, কুষ্টিয়া, নোয়াখালী ও কুমিল¬¬া অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।
দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙামাটিতে ৩৪ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিু তাপমাত্রা ছিল রংপুর ও সৈয়দপুরে ১৮ ডিগ্রী সেলসিয়াস।
শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রী সেলসিয়াস এবং সর্বনিু ২১ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস।
রোববার সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬ টা ১০ মিনিটে এবং সোমবার সূর্যোদয় হবে ৬টা ০২ মিনিটে।
