দেশে এখন সন্ত্রাস নেই : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছেন, দেশে এখন সন্ত্রাস নেই। সন্ত্রাসীদের গ্রেফতার করা হচ্ছে। দেশ থেকে সম্পূর্ণ সন্ত্রাস নির্মূল করতে বর্তমান সরকার বদ্ধপরিকর।
শুক্রবার নেত্রকোণায় দেওশ্রী নুরুল আমিন তালুকদার মাদ্রসা কমপ্লেক্সের উদ্বোধনী অনুষ্ঠান, কয়েকটি এলাকায় জনসংযোগ ও মতবিনিময় সভায় তিনি একথা বলেন। এ সময় আরও বক্তব্য রাখেন বেগম খাদিজা আমিন, সাবেক এমপি আশরাফউদ্দিন খান, আবদুল মান্নান তালুকদার প্রমুখ।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোণার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী লুৎফুজ্জআমান বাবর আরও বলেন, জোট সরকারের উন্নয়ন দেখে বিরোধী দল হরতালসহ বিভিন্ন নৈরাজ্যের মাধ্যমে দেশে অরাজকতা সৃষ্টির চেষ্ঠা চালাচ্ছে। উন্নয়নে বাধার সৃষ্টি করছে। এদের সম্পর্কে সজাগ দৃষ্টি রাখতে হবে।
