সরকারের প্রধান তথ্য কর্মকর্তার বিডিনিউজ পরিদর্র্শন
সরকারের প্রধান তথ্য কর্মকর্তা (পিআইও) আবু জাফর মোহাম্মদ ইকবাল শুক্রবার বিডিনিউজ অফিস পরিদর্শন করেন।
তিনি আধুনিক প্রযুক্তির মাধ্যমে সংবাদ পরিবেশন ও সরবরাহের ব্যাপারে বিডিনিউজের প্রধান সম্পাদক আলমগীর হোসেনের সাথে কথা বলেন। এ সময় বার্তা সংস্থাটির সম্পাদক রাশেদ চৌধুরীও উপস্থিত ছিলেন।
পরে প্রধান তথ্য কর্মকর্তা নিউজ রুমে আসেন এবং প্রধান প্রতিবেদক জাহিদ নেওয়াজ জুয়েল ও সহকারি প্রধান প্রতিবেদক বিপ্লব রহমানসহ অন্যান্য কর্মরত সাংবাদিকদের সাথে আলাপ করেন।
