২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী বার নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বেশিরভাগ পদেই সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ জয়ী

রাজশাহী আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদসহ বেশিরভাগ পদেই সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ জয়লাভ করেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2005, 06:17 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

বৃহষ্পতিবার অনুষ্ঠিত এই নির্বাচনে সম্মিলিত আইনজীবী পরিষদের এ্যডভোকেট জিল্লুর রহমান সভাপতি ও এডভোকেট হামিদুল হক সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এ দুটি পদসহ ১৭টি পদে জয়লাভ করে সম্মিলিত আইনজীবী পরিষদ। বাকি ৬টি পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ জয়ী হয়। জাতীয়তাবাদী ঐক্য পরিষদ ২টি সহসভাপতি ও ২টি সম্পাদকসহ ২টি সদস্য পদে জয়লাভ করে।

সম্মিলিত আইনজীবী পরিষদ থেকে নির্বাচিত অন্যরা হলেন যুগ্ম সম্পাদক এন্তাজুল হক, বজলে তৌহিদ আল হাসান, গ্রন্থাগার বিষয়ক সম্পাদক শাহজাহান, অডিট সম্পাদক আবু বাক্কার, ম্যাগাজিন এন্ড সংস্কৃতি বিষয়ক সম্পাদক মমতাজ খানম। এছাড়া নির্বাচিত সদস্যরা হলেন মাসুম আহমেদ টিপু, আলহাজ্ব আব্দুল মতিন, সৈয়দা মর্জিনা খাতুন, সাইফুর রহমান খান রানা, আব্দুস সামাদ ও নওশাদ আলী।

জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের বিজয়ী প্রার্থীরা হলেন, সহ সভাপতি দেওয়ান আব্দুল খালেক ও মাইনুল আহসান পান্না, অর্থ সম্পাদক এ কে এম মিজানুর রহমান, তথ্য সম্পাদক মাহমুদুর রহমান রুমন এবং সদস্যপদে মনোয়ারা বেগম ও হাবিবুর রহমান।