২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোর-কিশোরীদের যৌনবাহিত রোগের ঝুঁকি বেশি

দেশের এক চতুর্থাংশ জনগোষ্ঠীই কিশোর- কিশোরী। তাদের শরীর সম্পর্কে সচেতনার অভাব রয়েছে। যৌণ নিপিঁড়ন ও নৃসংশতার শিকার হওয়া এবং যৌনব্যাহিত রোগ ও অনাকাক্সিক্ষত গর্ভধারণের ঝুঁকি তাদেরই বেশি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2005, 09:08 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

ইউনাইডেট নেশন পপুলেশ ফান্ড (ইউএনএফপিএ) এবং যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে ‘কিশোর-কিশোরীদের বয়ঃসন্ধিকালীন স্বাস্থ্য’ বিষয়ক এক জরিপ প্রতিবেদনে একথা বলা হয়।

বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত এ রিপোর্টে আরো বলা হয়,  দেশের ৭৭ শতাংশ কিশোর-কিশোরী স্বাস্থ্যসুবিধা থেকে বঞ্চিত। ২৭ শতাংশ কিশোর-কিশোরীরই প্রয়োজনীয় শিক্ষা নেই। ৮৯ শতাংশ কিশোর-কিশোরীরই কোনও পেশা নেই।

জরিপে দেখানো হয়েছে, দেশে গড়ে স্ত্রীদের তুলনায় স্বামীরা কম  শিক্ষিত। দেশের ৩৫ শতাংশ স্বামীই অশিক্ষিত।

প্রতিবেদনে আরও বলা হয়, দেশের পাঁচ ভাগের এক ভাগ অবিবাহিত কিশোরীরই এইচআইভি সংক্রমণ সম্পর্কে কোনও ধারণা নেই। বিবাহিত কিশোরীর ৫০ শতাংশ এবং অবিবাহিত কিশোরীদের মাত্র ৩৬ শতাংশ এইডস ও এইচআইভি সংক্রমণ প্রতিরোধে কনডমের ব্যবহার সম্পর্কে সচেতন।

প্রতিবেদনে আরও বলা হয়, ১৫ থেকে ১৯ বছরের মেয়েদের ৪৮ শতাংশই বিবাহিত এবং তাদের ৬০ শতাংশই ১৯ বছর বয়স হওয়ার আগেই মা হয়। বিবাহিত ৩৯ শতাংশ কিশোরী মেয়েই কখনও জন্মনিরোধক ব্যবহার করেনি।

গ্রাম পর্যায়ে বয়ঃসন্ধির ছেলেমেয়েদের স্বাস্থ্য সচেতনতা বিষয়ে জানার জন্য দেশের চারটি জেলায় এই জরিপ চালানো হয়।

জরিপ প্রতিবেদন প্রকাশের এ অনুষ্ঠানে প্রধান অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ ফজলুর রহমান বলেন, দেশ যুব উন্নয়নে প্রশংসনীয় অগ্রগতি লাভ করেছে। তারপরও আমাদের পরবর্তী প্রজন্মের উন্নতির জন্য অনেক চ্যালেঞ্জ রয়েছে।

ইউএনএফপির বাংলাদেশ প্রতিনিধি সুনীতা মুখার্জি বলেন, সঠিক ধারণার অভাবে ছেলেমেয়ে প্রত্যেককেই সমানভাবে ভুগতে হয়।

তিনি আরও বলেন, বাল্যবিবাহের ফলে মেয়েরা স্বল্প বযসেই মা হয় এবং এর ফলে তাদের আয়ু কমে যায়। কেবল তাই নয়  বিভিন্ন ধরনের শারিরিক সমস্যায়ও ভোগে।

অনুষ্ঠানে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক এসএম ওয়ালিউর রহমান, ইএনএফপিএর ড. নুর মোহাম্মদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব সৈয়দ সুজাউদ্দিন আহমেদ।