২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর ৮৬তম জন্মবার্ষিকী পালিত

জন্মস্থান টুঙ্গিপাড়ায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী পালিত হয়।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2005, 08:13 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

সকালে নেতার মাজার জিয়ারত, ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক এমপি, শেখ ফজলুল করিম সেলিম এমপি, যুগ্ম সম্পাদক মুকুল বোস, শিল্প বিষয়ক সম্পাদক কর্নেল (অবঃ) মোঃ ফারুক খান এমপি, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ধর্ম বিষয়ক সম্পাদক আলহাজ্ব এ্যাডঃ শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, যুবলীগ সভাপতি জাহাঙ্গীর কবির নানক, সাধারণ সম্পাদক মীর্জা আজম এমপি, স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মোল্লা মোঃ আবু কাওসার প্রমুখ।