২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রিকশা চোরদের আস্তানা উচ্ছেদে প্রশাসনের হস্তক্ষেপ কামনা

ঢাকা শহরের সংঘবদ্ধ রিকশা চোরদের আস্তানা উচ্ছেদে রিকশা মালিক ও শ্রমিকরা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, ডিএমপি’র পুলিশ কমিশনার এসএম মিজানুর রহমান ও র‌্যারের মহাপরিচালক আনোয়ারুল ইকবালের হস্তক্ষেপ কামনা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2005, 07:21 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

বৃহস্পতিবার ও মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডিএমপি ও র‌্যাব সদর দপ্তরে দেওয়া পৃথক পৃথক অভিযোগে বাংলাদেশ রিকসা-ভ্যান মালিক-শ্রমিক ঐক্য পরিষদের পক্ষ থেকে এ আবেদন জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা শহরে ৫০টিরও বেশি চোরের দল রিকশা চুরির সাথে জড়িত।

অভিযোগে আরও বলা হয়েছে, চুরি হয়ে যাওয়া রিকশাগুলো নগরীর ডেমরা থানার সিটি পল্লী বস্তিসহ অন্যান্য এলাকা, শ্যামপুর, মান্দা, খিলগাঁও, মাদারটেক, বাড্ডা, খিলক্ষেত, মিরপুর, মোহাম্মদপুর, কামরাঙ্গীরচর, লালবাগ এলাকায় নির্ধারিত বস ও লিডারদের আস্তানায় জমা হয়।

প্রায় ১,০০০ চোর এসব দলে কাজ করছে বলে অভিযোগে বলা হয়।