২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠিতে ব্র্যাক কর্মীদের বিরুদ্ধে এক দম্পতিকে মারধর করার অভিযোগ

ঋনের কিস্তির টাকা দিতে না পারায় ঝালকাঠি সদর উপজেলার আগলপাশা গ্রামে বুধবার সন্ধ্যায় ব্র্যাক কর্মীরা দিনমজুর অমল মন্ডল (৪৫) ও তার স্ত্রী শেফালী রানীকে (৩০) মারধর করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত অবস্থায় তাদের দু’জনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2005, 05:25 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

অমল মন্ডল সাংবাদিকদের জানান, কয়েকদিন আগে তার ভাই মারা যায় এবং এরপরে ৫/৬ দিন সে কোন কাজ করতে না পারায় ব্র্যাক কর্মীদের ঋনের কিস্তির টাকা পরিশোধ করতে ব্যর্থ হয়। কিন্তু ব্র্যাককর্মীরা তার ওপর কিস্তি পরিশোধের জন্য চাপ প্রয়োগ করতে থাকে। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ব্র্যাককর্মীরা শেফালী রানীকে গালমন্দ করে ধাক্কা দিলে সে পড়ে যেয়ে আহত হয় বলে অমল জানায়। আর ঘটনাটির প্রতিবাদ করতে গেলে ব্র্যাক কর্মীরা তার মাথায় লাঠি দিয়ে আঘাত করে।

ওদিকে স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পর গ্রামবাসীর ধাওয়া খেয়ে সাঁকো পাড় হতে যেয়ে ব্র্যাককর্মী মোহাম্মদ আলী (৩২) আহত হন। এ ব্যাপারে ব্র্যাক ম্যানেজার জানান, কিস্তির টাকা তুলতে গেলে ওই ঋনগ্রহীতারা তাদের কর্মীদের ওপর হামলা করে একজনকে আহত করেছে।