২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ডাকাত আতঙ্ক : দু’রাতে ৭ বাড়িতে ডাকাতি

ফেনীতে ডাকাতির উপদ্রব বেড়েই চলেছে। পুলিশ প্রশাসনের ব্যর্থতার মুখে সাধারণ মানুষ এখন অসহায়। পরপর দু’দিন সাতটি ডাকাতির ঘটনায় পুরো এলাকায় এখন আতংক বিরাজ করছে ।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Mar 2005, 05:37 PM

Updated : 26 Apr 2022, 05:27 PM

প্রত্যক্ষদর্শী ও ক্ষতিগ্রস্তরা জানায়, সোমবার গভীর রাতে পরশুরামের সাতকুনিয়া গ্রামে ১৪/১৫ জনের মুখোশধারী সশস্ত্র ডাকাত দল জনৈক মাওলানা নূর মোহাম্মদ, মাওলানা আব্দুল কাদের, বাবুল মিয়া ও নাছির আহমেদরে বাড়ির দরজা ভেঙে ঘরে প্রবেশ করে এবং সকলকে বেঁধে রেখে দেড় লক্ষাধিক টাকার মালামাল লুঠ করে নিয়ে যায়।

অন্যদিকে, রোববার রাতে ডাকাত দল ফুলগাজীর বসন্তপুর গ্রামে হানা দিয়ে সাবেক ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, উত্তর ধর্মপুর গ্রামের জগন্নাথ সাহা এবং মনিপুর গ্রামের মাস্টার সাহার বাড়ি থেকে স্বর্ণালংকারসহ বিপুল পরিমান মালামাল লুঠ করে।

জানা যায়, এসব ঘটনায় থানায় মামলা হলেও ক্ষতিগ্রস্তরা কোনো প্রতিকার পায়নি।