২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁধ নির্মাণ সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে আটোয়ারী সীমান্তে পতাকা বৈঠক

পঞ্চগড়ের আটোয়ারী সীমান্তের নাগর নদীতে বাঁধ নির্মাণ সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে বুধবার বিডিআর ও বিএসএফ’র মধ্যে সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2005, 09:05 PM

Updated : 26 Apr 2022, 05:26 PM

পঞ্চগড়ের আটোয়ারী সীমান্তে বর্ষালুপাড়া বিডিআর বিওপি ও ভারতের মরাগাতি বিএসএফ ক্যাম্পের মধ্যবর্তী স্থানে  ৪০৯ মেইন পিলারের কাছে ভারতীয় বিলন্দপুর প্রাথমিক বিদ্যালয় মাঠে সকাল ১০ টায় পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে বিডিআর’র নেতৃত্ব দেবেন দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল কাজী কায়সার উদ্দিন এবং বিএসএফ’র নেতৃত্ব দেবেন কিষাণগঞ্জের ডিআইজি আর পি সিংহ। অন্যান্যের মধ্যে ভারতের ডিআইজি পর্যায়ের কর্মকর্তরা এবং  বিডিআর’র ২০ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোস্তাফিজুর রহমান খান উপস্থিত থাকবেন।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অধীনে ৪৪ লাখ টাকা ব্যয়ে জেলার আটোয়ারী উপজেলার বর্ষালুপাড়া সীমান্তের নাগর নদীর বাংলাদেশ তীরে অবস্থিত ৩৯৭ নং মেইন পিলার সংলগ্ন এলাকায় বর্ষালুপাড়া বিওপি এবং  সংলগ্ন রাস্তা ভাঙনের হাত থেকে রক্ষা করতে সিসি পদ্ধতিতে নদীর তীর সংরক্ষণ প্রকল্প গ্রহণ করা হয়। প্রকল্পের কাজ চলাকালে গত ১২ ফেব্র“য়ারি ভারতের মরাগাতি বিএসএফ সদস্যরা নির্মাণ কাজ বন্ধ করে দেয়। বিডিআরের সহযোগিতায় ঠিকাদারের লোকজন পুনরায় কাজ শুরু করলে গত ২৬ ফেব্র“য়ারি বিডিআর-বিএসএফ’র মধ্যে ব্যাপক গুলিবিনিময় হয়। বাধ নির্মাণকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতা ও উত্তেজনা প্রশমনের লক্ষ্যে বুধবার পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।